সারাদেশ

জামালপুরে রেলওয়ের প্রকৌশল বিভাগের দায়িত্বরত মেইটদের পদায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের (জামালপুর) দায়িত্বপ্রাপ্ত মেইটদের প্রশাসনিক জটিলকা নিরসন করে স্থায়ী পদে দ্রুত পদায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল।
শনিবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও ময়মনসিংহ শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এজিএস ইমরুল কায়েস পলাশ, ভারপ্রাপ্ত মেইট মো: জহুরুল ইসলাম, মাহবুব কাউসার, রমিজ উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জামালপুর ও ময়মনসিংহে রেলওয়ের মেইট পদে কর্মরত রয়েছেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের স্থায়ী পদে পদায়ন করা হচ্ছেনা, উল্টো এসব পদে নতুন করে লোক নিয়োগ দেয়া হচ্ছে, যা তাদের সাথে চরম অবিচার। তাই দীর্ঘদিন ধরে কর্মরত ভারপ্রাপ্ত মেইটদের দ্রুত সময়ের মধ্যে স্থায়ী পদায়নের দাবি জানান তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!