সারাদেশরাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করলো জামালপুর জেলা যুবদল

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থাানে পুলিশের গুলিতে শহিদ সাফওয়ান আখতার সদ্য ও মো: সুমন হাসানের কবর জিয়ারত করেছে জামালপুর জেলা যুবদল।
শনিবার বিকালে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খঅনের নেতৃত্বে জুলাই আন্দোলনে শহিদ সাফওয়ান আখতার সদ্য ও মো: সুমান হাসানের কবর জিয়ারত করে জেলা যুবদল। এ সময় যুবদল নেতা ইকরামুল হক মানিক, মো: হাবিবুর রহমান রতন, মো: ইমরান কায়সারসহ শহিদ সদ্য ও সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ১৭ বছরের জুলম-নির্যাতন থেকে মুক্তি এবং একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই কৃতজ্ঞতা আমরা আজীবন স্বীকার করতে চাই।

শুধু জুলাই গণঅভ্যুত্থানের শহিদরাই নয়, গত ১৭ বছরে গুমের শিকার, যাদের এখনো কোন চিহ্নই খোঁজে পাওয়া যায়নি, সেইসব পরিবারের সদস্যদের পাশে যে কোন প্রয়োজনে সন্তান হিসেবে আমরা পাশে থাকতে চাই।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!