সারাদেশ

জামালপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

‘আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হামিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুফতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মোজাহিদ। এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজি, ইসলামি আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাদক আজ বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যুবকরাই আগামীর পৃথিবী গড়ার দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছে। যুব সমাজের দায়িত্ব কেউ নিতে চায়না, যুবকদের দায়িত্ব নিয়েছেন পীর সাহেব চরমোনাই।

যুব সমাজের ভঙ্গুর পরিস্থিতি থেকে নৈতিকতার আলোয় আলোকিত করে মূল্যবোধ জাগ্রত করার জন্য চরমোনাই পীর সাহেব সমৃদ্ধ যুব সমাজ গড়ে তোলার জন্য ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেন। সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামী যুব আন্দোলনের দশ বছরে দশটি যুবককে মাদকের সংস্পর্শে নিতে পারেনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!