সারাদেশখেলাধুলা

মাদারগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গত ৩ জুন বিকেলে মাদারগঞ্জ এ.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। খেলার উদ্বোধন করেন পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান খান সৌরভ, ছাত্রদল নেতা তুহিন প্রামাণিক, রাশেদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শনিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ইসলামপুর ফুটবল একাদশের মুখোমুখি হয় টাঙ্গাইলের ভাই কোরাম ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ইসলামপুর ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলায় অতিথিরা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!