সারাদেশরাজনীতি

জামায়েতে ইসলামীর নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন: শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন

শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু যারা কখনো এ দেশের ভালো কিছু সহ্য করতে পারেনি সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশেকে অশান্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। সন্ত্রস করে সাধারণ মানুষের ক্ষতি করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজিত সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৩১শে ডিসেম্বর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আসবেন এমন খবর শোনার পর ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। আজ আমরা শঙ্কিতা ডিসেম্বরে শেখ হাসিনার দেশে আসার খবর শুনে বিরোধী দলের আসনে বসা জামায়াত ইসলামির নেতারা ডিসেম্বরের মধ্যে সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিয়ে স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন। আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারেক রহমানের সেই পরিকল্পিত জনগণের উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবো। আমরা প্রশাসনকে উদাত্ত আহবান জানাতে চাই নিষিদ্ধ ঘোষিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা যদি আইনি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন। তবে আমরা দেশকে রক্ষা করার স্বার্থে জামালপুরের শান্তির স্বার্থে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমরা সেই জায়গায় যেতে চাই না।

সোমবার বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজনে শহরের গেইটপাড় এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় সেখানে শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যানরা বক্তব্য রাখেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!