রাজনীতিসারাদেশ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব,কোষাধ্যক্ষ প্রিন্স আলম, প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অশান্ত পরিবেশ তৈরি করছে। যারা সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া,পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলীনূর ইসলাম,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!