সারাদেশ

মাদারগঞ্জে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল 

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক এসোসিয়েশন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ.বি.এম মাকসুদুর রহমান সোহেল, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ সেবাকে আরও মানবিক, সুশৃঙ্খল ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং সেবার মান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!