জামালপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৮ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক ব্যক্তিকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইবূনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো: সাহিদুর(৪২) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ফজলুল হক সাংবাদিকদের জানান, ভুক্তভোগীর স্বামী কাজের জন্য বাইরে থাকায় সহিদুর গৃহবধুকে বিভিন্ন সময় হয়রানি করত। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর রাতে সাহিদুর ভুক্তভোগী গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধু চিৎকার করলে সাহিদুর তাকে আহত করে পালিয়ে যায়। এই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত সাহিদুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর
রহিম রাষ্ট্রপক্ষের ৫ জন সাক্ষী, ডাক্তারি প্রতিবেদন এবং প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনার পর অভিযুক্ত সাহিদুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪) (গ) ধারায় দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন । জরিমানার
অর্থ ভুক্তভোগী পাবেন এই আদেশ দেয় আদালত।




