সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে। ৪ জুন (বৃহস্পতিবার) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ধর্ষক ইব্রাহীমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (৫ জুন) ভুক্তভোগী বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম তার ব্যাবহৃত ফোন নাম্বার দিয়ে বেশ কিছুদিন যাবত ছাত্রীকে বাড়ির মোবাইল নাম্বারে বিভিন্ন সময় ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে বিরক্ত করেন। কিন্তু সে ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে জোর করে নিজ ঘরের ভিতরে নিয়ে যায় ইব্রাহিম এবং তাকে জোর করে ঘরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে । পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। কৌশলে পালিয়ে যায় ধর্ষক ইব্রাহীম। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবার রাতেই সরিষাবাড়ী থানায় অবস্থান করে। পরে শুক্রবার দুপুরে পুলিশ একটি মামলা রজু করে সরিষাবাড়ী থানা পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে আমরা ভিক্টিম চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।




