সারাদেশ

জামালপুরে আইনজীবীর কার্যালয় থেকে পাইপগান, গুলি, বোমাসহ বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে এক আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি পাইপগান, গুলি, ককটেল, পেট্রোল বোমা, বিদেশী মদ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ বিকালে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তি কার্যালয়ে থেকে এসব উদ্ধার করা হয়।
আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনি নিষিদ্ধ ঘোষিত ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দুতলায় একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়।

এ সময় দুটি দেশীয় তৈরি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি, শর্টগানের ৪টি গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!