সারাদেশ

মেলান্দহে ৮ মাসের শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগে গৃহবধু আটক

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮ মাসের শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এক গৃহবধুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার সকালে মেলান্দহ উপজেলার ভাবকী পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত গৃহবধু শ্রাবন্তী আক্তার ভাবকী পূর্বপাড়া এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী ও জামালপুর সদর উপজেলার কম্পপুর গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে স্ত্রী শ্রাবন্তী আক্তার ও ছেলে শাওনকে ঘরে না পেয়ে হুমায়ুন কবির ও তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে বাড়ি থেকে কিছু দূরে রাস্তা থেকে গৃহবধূ শ্রাবন্তী আক্তারকে আটক করে বাড়ীতে নিয়ে আসে। এ সময় বাড়ীর পাশের একটি পুকুর থেকে ৮ মাসের শিশু শাওনকে মৃত অবস্থায় উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত গৃহবধু ও শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বামী হুমায়ুন কবির ও স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই সংসারে ঝগড়া লেগেই থাকতো। তার একাধিক ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এর জন্য সে আমার ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিলো।

অভিযুক্ত শ্রাবন্তী আক্তার বলেন, তাকের গভীর রাতে মুখোশধারী ব্যক্তিরা মুখে রুমাল চেপে তাকে ও তার সন্তানকে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় এবং পরে তাকে রাস্তায় নামিয়ে শিশুকে নিয়ে চলে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, মরদেহ ও অভিযুক্ত গৃহবধূকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!