সাহিত্য

বৃষ্টির গান

সজীব আহমেদ

হঠাৎ করে আকাশ ভেঙে নামে বৃষ্টি,
মেঘের বুক থেকে ঝরে স্নিগ্ধ দৃষ্টি।
মাটির গন্ধে ভরে ওঠে চারপাশ,
প্রকৃতি যেন পায় নতুন এক নিশ^াস।

টিনের ছাদে টুপটাপ শব্দ বাজে,
মনটা হারিয়ে যায় অচেনা সাজে।
নদীর জলে দোলে বৃষ্টির ছোঁয়া,
সবুজ মাঠে জাগে জীবনের ছোঁয়া।

কখনো সে আসে ঝড়ের তালে,
কখনো নীরব ভেজা বিকালের কালে।
বৃষ্টির ফোঁটায় লুকিয়ে থাকে গল্প,
প্রকৃতির সুরে বাঁধা অদৃশ্য রূপকল্প।

তাই বৃষ্টি মানে শুধু ভেজা নয়,
বৃষ্টি মানে মনখানি নতুন হয়ে রয়।
আকাশের কান্নায় মাটির হাসি,
বৃষ্টির ছোঁয়ায় জীবন ভাসি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!