সাহিত্য

রমজানের আলো

জারিন তাসনিম

চাঁদের নরম হাসিতে আসে রমজান,
রাতের আকাশে জ্বলে শান্তির দান।
মসজিদের মিনারে আজ সুরেলা আজান,
মন ভরে ওঠে ইমানের গান।

সাহরির আলোয় জেগে ওঠে ঘর,
দোয়ার সুরে ভরে ওঠে অন্তর।
দিনভর রোজায় ধৈর্যের পরীক্ষা,
তবু হৃদয়ে থাকে আলোর দিশা।

ইফতারের টেবিলে সুখের সমাহার,
খেজুরের মিষ্টিতে ভাঙে দিনের ভার।
হাত তুলে সবাই চায় রহমতের ছায়া,
ক্ষমার দরজায় মেলে আল্লাহর মায়া।

এই মাসে নেমে আসে রহমতের বৃষ্টি,
পাপ ধুয়ে যায়, জাগে নতুন দৃষ্টি।
রমজান শেখায় ভালোবাসা আর দান,
মানুষের মাঝে গড়ে ঈমানের বন্ধন।

শেষ রাতে আসে কদরের নূর,
হাজার মাসের চেয়ে যার মর্যাদা ভরপুর।
রমজান তাই শুধু উপবাস নয়,
এ মাসে হৃদয় আল্লাহর কাছেই রয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!