সাহিত্য

কবিতা: এই রাতে

রফিক আজাদ

এই রাতে
অন্যকিছু নয়
বাতাসের শব্দ শোনো,
শুধুমাত্র বাতাসের শব্দ-
এই দীর্ঘ দীর্ঘায়িত রাতে
অন্য কিছু নয়;
নয় কোনো নিদ্রারোগী
বৃদ্ধের কাশির শব্দ,
কিংবা নয় কোনো সৈনিকের
ভারী বুট, ট্যাঙ্কের ঘর্ঘর;
নিদ্রাভিভূতেরও চলাফেরা নয়-
শুধু বাতাসের শব্দ-অন্য কিছু নয়;
আমলকি-পাতা ঝরার শব্দ-ও নয়,
আশশ্যাওড়ার ঝোপ থেকে উঠে-আসা
অবাঞ্ছিত কান্না নয় কোনো-
এমনকি, নবজাতকের কান্না নয়;
শুধু বাতাসের শব্দ, শুধুই বাতাস
দীর্ঘশ^াসময়, আর কিছু নয়-
এই রাতে।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!