রাজনীতিত্রয়োদশ সংসদ নির্বাচনসারাদেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, বকশীগঞ্জে মিষ্টি বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪ টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দেখা যায়। অনেকেই মিষ্টি বিতরণ করেন। এদিকে তার মন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্ট দিয়ে শুভ কামনা ও অভিনন্দন জানান অনেকেই।
মিষ্টি বিতরণের পর বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমরা মন্ত্রী পেয়েছি। এবার উন্নয়নের যাত্রা শুরু হবে। আশাকরি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের চিত্র পাল্টে দেবেন আমাদের নবনিযুক্ত প্রতিমন্ত্রী।
উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, মিল্লাত ভাই প্রতিমন্ত্রী হওয়ায় আমরা খুবই আনন্দিত। পিছিয়ে পড়া ও নদী ভাঙন রোধে এবার কার্যকর ব্যবস্থা নেবেন তিনি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স জানান, ১৭ বছর পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাঁসি ফুটেছে। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হবেন এমন প্রত্যাশা ছিল সর্বস্তরের মানুষের। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তাকে মন্ত্রী করার দাবি উঠে।
তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী করায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে এমনটাই মনে করেন বিএনপি নেতা কর্মীরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!