সারাদেশ

শেরপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৯ জানুয়ারি বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতীতে ঘটনাস্থলজুড়ে সুনসান পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম। খোলেনি উপজেলা সদর বাজারের বেশিরভাগ দোকানপাট। জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরকে দোষারোপ করছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!