সারাদেশরাজনীতি

জামালপুর শহর বিএনপির কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী’র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

কর্মী সভায় শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!