স্বাধীনতার ৫৬ বছরেও দেশের কাক্সিক্ষত অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৬ বছরেও দেশের কাক্সিক্ষত অগ্রগতি অর্জন হয়নি। ফ্যাসিস্ট সরকারের রোষানলে দেশ যখন সংকটের মধ্যে ছিল, তখন আবার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বারিধারায় যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। তবে গত ৫৬ বছরে খুব একটা ভালো করতে পারিনি আমরা। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের মানুষ। সোশ্যাল মিডিয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না। যে কারণে এ নিয়ে উন্নত দেশে রেস্ট্রিকশন রয়েছে। তিনি বলেন, দেশে এক সময় নানা সংকট থাকলেও এখন কোনো খাদ্য ঘাটতি নেই, তবে দারিদ্র বিমোচন ও তরুণদেত সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ।




