ত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতি
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন ঘিরে এবারও প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। দেশটির কূটনীতিকরা বিভিন্ন অযাচিত মন্তব্য করছেন। অতীতে আওয়ামী লীগের ভোট কারচুপির নির্বাচনকে ভারত সমর্থন করেছে। এবারও এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। বলেন, অধিকাংশ গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে। এছাড়াও ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ইসি নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে মন্তব্য করেন নাহিদ। এর আগে সকালে মাটির মসজিদ এলাকায় নারী ভোটার সমাবেশে অংশ নেন তিনি।




