সারাদেশ

প্ররোচনায় পড়ে জামালপুর রানীগঞ্জ যৌনপল্লীতে আসা এক নারীকে পুলিশের সহযোগিতায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর রানীগঞ্জ যৌনপল্লী থেকে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাইলে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।

ভুক্তভোগী নারী ও পুলিশ জানায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ওই নারী(২০) প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে বিয়ে করে। এরপর বেকার স্বামীর সাথেই ঢাকায় বসবাস করছিলেন এবং সে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি স্বামীর সঙ্গে বনিবনা না হচ্ছিলোনা, এরই মধ্যে তার স্বামী বাড়িতে চলে যায়। এর কিছুদিন পর তার স্বামী ঢাকা আসছে এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসতে বলে, কিন্তু স্টেশনে আসার পর তার স্বামীর মোবাইর বন্ধ পায়, এ সময় ওই স্টেশনেই ইনু নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইনু তাকে জামালপুরে আসার জন্য বলেন এবং আত্মীয়ের বিয়েতে অংশ নিয়ে পরে ঢাকায় ফিরে যাওয়ার কথা জানায়। ইনুর কথায় বিশ্বাস করে ওই নারী রাজিব পরিবহনের একটি বাসে করে জামালপুরে আসে। পরে জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকার ব্রিজ মোড় থেকে তাকে সরাসরি রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রাত থাকার পর ভুক্তভোগী ওই নারী বিষয়টি বুঝতে পেরে কৌশলে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে। পরে তার এক স্বজন ঢাকার উত্তরা থেকে জামালপুরে এসে পুলিশের সহযোগিতা চান। পুলিশের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

জামালপুরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশা, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!