সারাদেশ

জামালপুরে জিহার ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুকি হ্রাস প্রকল্পের জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে জিহার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচাল শামিমা খানের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার, অতিথি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকনুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিইও হারুন অর রশিদ, পুলিশের সদর সার্কেল অফিসার ইনচার্জ এস এম নাসিম, জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিষ্ট, ব্র‍্যাকের মর্জিনা আক্তার, সাংবাদিক তানভীর আহমেদ হীরা সহ আরো অনেকেই।
বক্তারা বলেন জিহার প্রকৃত উদ্দেশ্য নারী নেতৃত্বে সুসংঘটিত সমাজ ব্যবস্থাপনা করে  দুর্যোগ মোকাবেলায় নারীর ক্ষমতায়নে ঝুঁকি হ্রাস করা। সমাজে নারী ও শিশুদের প্রতি সহনশীল  থেকে কাজ করা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!