রাজনীতিসারাদেশ

জামালপুরে ডেঙ্গু রোগীদের মাঝে যুবদলের মশাড়ি বিতরন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য মশাড়ি বিতরন করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে এই মশাড়ি বিতরন করা হয়।
সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুরভাব বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে মশাড়ি বিতরন করা হয়। এ সময় বিএনপি নেতা সৈয়দ শওকত জামান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামুল হাসান মানিক, আকমল হুদা প্রমুখ। জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান জানান, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবদল ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি এবং নিজের শহর পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন প্রদক্ষেপ নিচ্ছে, তারই অংশ হিসেবে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মাঝে মশাড়ি বিতরন করা হলো, যাতে করে একজনের কাছ থেকে অন্যজন আক্রান্ত না হয়।

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!