জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামালপুরে বিএনপির মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দিবসে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে সমাবেশ ও বিজয় মিছিল করেছে জেলা বিএনপি ।
বুধবার বিকালে দিবসটি উপলক্ষে শহরের শফির মিয়ার বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন খান লোটন , শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা যুবদলের আহ্বায় শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
সমাবেশে সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, জুলাই সনদের দাবিগুলোর মধ্যে যেগুলোতে বিএনপি একমত পোষণ করে সেসব দাবিগুলো বাস্তবায়ন করা হবে। অন্যান্য যে দাবিগুলো একমত পোষণ করে না সেগুলো বিএনপি বাস্তবায়ন করবে না




