সারাদেশরাজনীতি

আমরা প্রত্যেকটি পরিবারকে সমৃদ্ধ করতে চাই: বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই ইতিমধ্যেই বাস্তাবায়ন শুরু করে দিয়েছেন। আমরা প্রত্যেকটি পরিবারকে সমৃদ্ধ করতে চাই, আজ যেসব মায়েরা ফ্যামেলি কার্ড পেলেন, তারা এই সুবিধা প্রতি মাসেই পেতে থাকবেন এবং যতোদিন বেঁচে থাকবেন ততোদিন এই সুবিধা পাবে। তিনি বলেন, জামালপুরের পাঁচটি আসনে এক সংরক্ষিত নিয়ে আমরা ছয় জন এমপি, আমরা ছয় জন মিলে জামালপুরকে সকল জেলার চেয়ে উন্নত জেলা করতে চাই এবং এই উন্নয়নে আপনাদের পাশে চাই। শনিবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফ্যামেলি কার্ড বিতরন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি প্রমুখ।

ফ্যামেলি কার্ড বিতরন অনুষ্ঠানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিপাড়া ও সাতভিটা এলাকায় বসবাসকারী ১ হাজার ২শ’ ৯৫ জন উপকার ভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!