সারাদেশ

ইসলামপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

লিয়াকত হোসাইন লায়ন নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় সাড়ে চার বছরের এক কন্যা শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পুরাতন আগুনের চর গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার (৬ মে) রাতে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ির সীমানায় টিউবওয়েলে পানি খেতে যায়। এ সময় নাছিরুল্লাহ (১৭) শিশুটিকে একা পেয়ে ধর্ষনের চেস্টা করে। শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে গেলে নাছিরুল্লাহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্ত নাছিরুল্লাহ একই এলাকার দুলাল মিয়ার ছেলে এবং সম্পর্কে ওই ভুক্তভোগী শিশুটির চাচা। ঘটনার পর থেকে নাছিরুল্লাহ পলাতক রযেছে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা রহমান জানান, শিশুটির মায়ের ভাষ্য মতে প্রাথমিক ভাবে জামা কাপড় ছেড়া পাওয়া গেছে। আমরা ফরেনসিক পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ফরেনসিক ডিপার্টমেন্টের রিপোর্টে বিষয়টি অপ্রীতিকর ঘটনা কিনা জানা যাবে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, ঘটনাটি জানতে পেরেছি, বর্তমানে শিশুটি জামালপুর জেনারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই যুবককে গ্রেফতারে অভিযান চলছে। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!