সারাদেশ
পরিমানে জ্বালানি কম দেওয়ায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পরিমানে জ্বালানি কম দেওয়ায় রোকেয়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, জামালপুর সদর উপজেলার রোকেয়া ফিলিং স্টেশনে চলমান সঙ্কটে গ্রাহকদের পরিমানে কম জ্বালানি সরবরাহের অভিযোগ উঠে। এমন অভিযোগের পর জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
এ সময় পরিমানে কম জ্বালানি দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।




