সারাদেশ

মাদারগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলাতেও নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬৪ জেলা ও নির্বাচিত মাদারগঞ্জ উপজেলাসহ ৭৪টি উপজেলায় একযোগে নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে নজরুলের গান, কবিতা ও আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!