সারাদেশ
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা নিয়ে জামালপুরে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ‘জলবায়ু ও নারী : সমস্যা ও সম্ভাবনা’ নিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন এনজিও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী প্রকল্প এম্পাওয়ার ওমেন ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট সোসাইটিজ ফেইজ ২ এর আওতায় তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা ও গনচেতনার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী খানম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল আলম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নাসরীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, দিলরুবা ইয়াসমিন, গনচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে প্রান্তিক পর্যায়ে বিরুপ প্রভার সমস্যা সৃষ্টি হতে শুরু করেছে। কৃষিতে মারাত্নক ব্যাহত হচ্ছে। নারী উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রম থমকে যায়। বাজারজাত প্রক্রিয়া প্রতিবন্ধকতার কারণে অর্থনৈতিক অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করছে।
নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে একটি টেকসই সমতাভিত্তিক সমাজ গড়ে উঠবে।




