সারাদেশ

চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক জামালপুর জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলামের  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, নাফিউন নূর, ব্র্যাক প্রি-প্রাইমারি শিক্ষা কর্মসূচি ডিভিশনাল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ম্যানেজার মোঃ নাজমুল হক, কর্মসূচি সংগঠক শরিফুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী আহসান চরযথার্থপুর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!