সারাদেশ
বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু বক্কর নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর(৬০) পাগলাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন আবু বক্কর। বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এ সময় আবু বক্কর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




