সারাদেশ

জামালপুরে জমি কিনে প্রতারিত হওয়ার ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি কিনে তিনটি পরিবার প্রতারিত হওয়ার ঘটনায় সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ভুক্তভোগী শাকিরুল হক, জাকিউল ইসলাম, নাজমা বেগম বক্তব্য রাখেন। এ সময় বক্তরা অভিযো করেন, ২০২১ সালে স্থানীয় রকিব উদ্দিন ও সালাউদ্দিন নিজেদের নামে জমি না থাকা স্বত্তেও ভুয়া দলিল তৈরির মাধ্যমে শাকিরুল হক, জাকিউল ইসলাম ও নাজমা বেগমের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা তাদের কেনা জমিতে গেলে জানতে পাররেন রকিব ও সালাউদ্দিন তাদের সাথে প্রতারণা করেছে।

পরে বিভিন্ন জায়গায় বিচারের দাবিতে ঘুরলেও অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কোন প্রতিকার মেলেনি। তাই প্রতারনার শিকার ভুক্তভোগীরা জমি অথবা টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!