সারাদেশ
জামালপুরে নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পুলিশ বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন। আজ বুধবার জেলার পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিনকে গার্ড অব অনার দেয়। এ সময় জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনকে পুলিশ কর্মকর্তা ফুল দিয়ে বরণ করে নেয়। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ইন অপস্) মোর্শেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ছাড়াও জেলার উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি ডিএমপির ভিকটিম সাপোর্ট এন্ড ইনভেসটিকেশন বিভাগে পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।




