সারাদেশ

জামালপুর ডায়াবেটিস হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম, রোগীদের হয়রানি বন্ধ, সেবার মানোন্নয়ন, গণতন্ত্র বিরোধ কর্মকা-ের সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে জামালপুর সচেতন মহলের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, মো: কামাল হোসেন, আলতাফ হেসেন, মনিরুজ্জামান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জামালপুর ডায়াবেটিস হাসপাতালের জন্য আইসিইউ স্থাপনসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও আইসিইউসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন না করে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে।

এছাড়াও প্রতিনিয়ত রোগী হয়রানি, সাধারণ সম্পাদক নিজের ইচ্ছা স্বাধীন হাসপাতাল পরিচালনা এবং গঠনতন্ত্র বিরোধী কর্মকা- করে আসছেন, যার কোন জবাবদিহিতা নেই। তাই দ্রুত সময়ের মধ্যে এসব অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!