
জামালপুর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাহস থাকলে বুকের পাটা থাকলে এখনই দেশে ফিরে আসুন, ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না, বিদেশের মাটিতে বসে অনলাইনে হুঙ্কার দিলে চলবেনা, বাংলাদেশের মাটিতে আসেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। শনিবার বিকেলে জামালপুরে জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। সারাদেশে কোথাও তারা কোন উন্নয়ন করেনি, শুধুমাত্র ঢাকায় কয়েকটা ব্রিজ আর ওভারপাস তৈরি নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আর দেশের টাকা বিদেশে পাচার করছে।
শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমুখ।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা এসে শেষ হয়।




