বিনোদন

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ক্ষতিগ্রস্ত ও লন্ডভন্ড স্টুডিওর ধ্বংসস্তূপের মাঝখান থেকেই তিনি তৈরি করেছেন একটি ভিডিও বার্তা, যেখানে হাসিমুখে ফুটিয়ে তুলেছেন দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র। একই সঙ্গে পুরো ঘটনার প্রেক্ষাপটে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভিডিওতে ভাঙাচোরা আসবাব ও ছন্নছাড়া সেটের ভেতর হেঁটে হেঁটে দৃশ্য দেখানোর সময় সালমানকে বলতে শোনা যায়, ‘ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ওনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’ নিজের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের সৃষ্টি এক মুহূর্তে ধ্বংস হয়ে গেলেও নিজেকে শক্ত রেখে দেশের বর্তমান অস্থিতিশীলতাকে এভাবে ‘হাসিমুখে’ই তুলে ধরেন তিনি। হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ আ নরমাল সিটিজেন হিসেবে।’ ভিডিওতে তরুণ উদ্যোক্তা ও ক্রিয়েটরদের উদ্দেশে বাস্তবতার চিত্র তুলে ধরে সালমান বার্তা দেন, কোনো ধরনের রাজনৈতিক কোণঠাসা কিংবা তোষামোদ ছাড়া স্বাধীনভাবে কাজ করতে গেলে বাংলাদেশে কী ধরনের মাশুল গুণতে হয়, এটি তারই একটি বড় প্রমাণ। তবে সমস্ত মালপত্রের ক্ষতি হলেও নিজের ভেতরের মেধা ও আত্মবিশ^াস কেউ কেড়ে নিতে পারবে না উল্লেখ করে সালমান জানান, তিনি এখান থেকেই নতুন উদ্যমে আবার শুরু করবেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!