সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ২ শতাংশ বরাদ্দ দাবি

সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ২ শতাংশ বরাদ্দ এবং স্কুল পর্যায়ে সংগীত, নাট্য-নৃত্যকলা, চারু- কারুকলা, শরীর চর্চার শিক্ষক নিয়োগের দাবি করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিল থেকে এসব দাবি করা হয়। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিল থেকে এসব দাবি করা হয়। চারণের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, চারণের সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন তাজু, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন। বক্তারা বলেন, গত ১১ জুন ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সংস্কৃতি খাতে মাত্র ৮২৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ করেছে, যা ১ শতাংশের ১০ ভাগেরও কম। এটি কোনভাবে মেনে নেয়া যায় না। কমপক্ষে ২ শতাংশ বরাদ্দ করা এখন সময়ের দাবি। বর্তমানে দেশে সংস্কৃতি চর্চার ঘাটতির কারনে সারাদেশে তরুন যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে, কিশোর গ্যাং ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, বিনোদনের মাধ্যম না থাকায় খুন- সন্ত্রাস, নারী শিশু ধর্ষণ বিশেষ করে বেশ কিছু মাদ্রাসায় শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, একটি চিহ্নিত সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা দিচ্ছে, বাউলদের উপর হামলা করছে, নাচ- গান- খেলাধুলার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, নারীদের হেনস্তা করছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়েছে। এদের বিরোধিতার মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের গৃহীত প্রস্তাব মন্ত্রিসভায় বাতিল হয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতৃবৃন্দ শিশু কিশোরদের মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করার উপর গুরুত্ব আরোপ করেন। নেতৃবৃন্দ সংস্কৃতি চর্চার উপযুক্ত পরিবেশ তৈরীর করতে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত শিল্পকলা একাডেমী, মিলনায়তন ও সাংস্কৃতিক মুক্ত মঞ্চ গড়ে তুলতে এবং এর জন্য সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ২ শতাংশ বরাদ্দ করার প্রস্তাব পাশ করতে সরকার এবং সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।




