বিনোদন

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

পায়ের তলার মাটি শক্ত করতে গিয়ে অনেক কিছু হজম করতে হয় নতুন অভিনয়শিল্পীদের। সহ্য করতে হয় যৌন হেনস্তাও। এরকম অভিজ্ঞতা রয়েছে দক্ষিণী অভিনেত্রী প্রিয়া বাফটেরও। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় সহ অভিনেতা অনবরত চুম্বন করছিলেন তাকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি সামনে এনেছেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমায় যুক্ত হন প্রিয়া। স্ক্রিপ্ট পড়তে গিয়ে খেয়াল করেন পুরো ছবিতে একটি মাত্র চুম্বন দৃশ্য রয়েছে। যা অস্বস্তিতে ফেলে তাকে। তিনি বলেন, ‘ছবিতে একটি মাত্র চুমুর দৃশ্য ছিল। স্ক্রিপ্ট রিডিং সেশন থেকেই এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। আমি অনবরত পরিচালককে জিজ্ঞেস করছিলাম- এই দৃশ্যে চুমুর কী দরকার? এটা আমি চুমু খেতে চাই কি চাই না, সে বিতর্ক ছিল না। প্রশ্নটা ছিল- এই দৃশ্যের যৌক্তিকতা কী? ওটা গল্পের সঙ্গে একেবারেই খাপ খাচ্ছিল না।’
কিন্তু পরিচালক ছিলেন নাছোড়বান্দা। একাধিকবার বুঝিয়েও ফায়দা হয়নি। প্রিয়াও আর জোর করেননি। ভেবেছিলেন এটি তার জন্যও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার সুযোগ। কিন্তু অঘটন ঘটনা তার সহ অভিনেতা। অভিনেত্রী বলেন, ’গানের শুটিংয়ের সময় ওই অভিনেতা নিজের মতো করে সিন ইম্প্রোভাইজ করতে শুরু করে। ও শটের বাইরেও অনবরত আমাকে চুমু খেয়ে যাচ্ছিল! আমি জানি না কেন, কিন্তু সেই সময় আমি ওঁর এই আচরণের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারিনি, নিজের জন্য রুখে দাঁড়াতে পারিনি। কারণ আমি তখন একদম নতুন, বুঝতেই পারছিলাম না যে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি কীভাবে হতে হয়।’
পেস দৃশ্য শেষ হলেও ওই অভিনেতার অসভ্যতা চলছিল বলে উল্লেখ করেন প্রিয়া। তিনি বলেন, ‘ও অনবরত আমাকে ফোনে মেসেজ পাঠাত। আমাকে ওঁর সঙ্গে যোগ দিতে বলত যাতে ও আমাকে সাঁতার কাটা শেখাতে পারে! কখনো ডিনারে যাওয়ার কুপ্রস্তাব দিত, তো কখনও ব্রেকফাস্টে একসঙ্গে বসার জন্য জোরাজুরি করত। আমি ওঁর প্রতিটি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলাম। আমার জীবনে আগে কখনও এমন ঘটেনি, আর আমি চাই না কোনো মেয়ের সঙ্গে এমনটা আর কখনও ঘটুক।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে স্বামী অভিনেতা উমেশ কামাতকে ফোনে সব জানিয়ে কান্নায় ভেঙে পরেন প্রিয়া। উমেশও আর দেরি করেননি। মুম্বাই থেকে সোজা উড়ে চলে আসেন ভোপালে স্ত্রীর শুটিং স্থলে। শেষ না হওয়া অবধি সেখানেই ছিলেন। প্রিয়া জানান, এতে অসভ্যতা থামে সহ অভিনেতার। আর ঘুরেও তাকানোর সাহস করেননি। প্রিয়া এখন মারাঠি, হিন্দি ছবি, ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন। ‘সিটি অফ ড্রিমস’ ওয়েব সিরিজে তার অভিনয়ে মুগ্ধ দর্শক। বোদ্ধারাও করেছেন প্রশংসা। অভিনেত্রী ব্যস্ত আছেন ‘ডালিম: দ্য মিথ’ নামের একটি ছবি নিয়ে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!