বিনোদন

বিতর্কিত সেই ভিডিও নিয়ে যা বললেন নুসরাত

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস তখন ছড়িয়ে পড়েছে কোটি ক্রিকেটভক্তের হৃদয়ে। সেই আনন্দের মুহূর্তই ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কিন্তু উদযাপনের সেই ভিডিওই হঠাৎ জন্ম দেয় নতুন রহস্যের। কারণ ভিডিওর পেছন থেকে ভেসে আসে এক ‘অদ্ভুত’ শব্দ, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় জল্পনা, কৌতূহল আর তুমুল বিতর্ক। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত জানান, ওই শব্দ আদতে একটি কুকুর ছানার। নুসরাত বলেন, ‘আসল ঘটনা হলো, আমি বন্ধুর বাসায় ম্যাচ দেখছিলাম, সেখানে তাদের একটি ছোট কুকুরছানা কাঁদছিল এবং সেই শব্দই ভিডিওতে এসেছে। আমার বন্ধু সে সময় অন্য অ্যাঙ্গেল থেকে ওই শব্দসহ ভিডিওটি ধারণ করে।’ স্টোরিতে ওই ঘরের একটি ভিডিও যুক্ত করেছেন নুসরাত। যেখানে কুকুরছানাকেও দেখিয়েছেন। নুসরাত বলেন, ‘মানুষ নিজেদের মতো অনুমান করেই আমাকে ভিডিওটি মুছে ফেলতে বলেছিল, আমি মুছেও দিয়েছি। এবার অকারণে ভুল বোঝা বন্ধ করুন!’ সামাজিক মাধ্যমে কাউকে নিয়ে কিছু বলার আগে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন নুসরাত। তার ভাষ্য, ‘হাতে একটি মোবাইল ফোন থাকা মানেই হয়রানির অধিকার পেয়ে গেছেন, এমন নয়। কোনো কিছুর ভুল ব্যাখ্যা করবেন না; অন্ধভাবে কিছু অনুসরণ করবেন না। দায়িত্বশীল আচরণ করুন।’ উল্লেখ্য, নুসরাতকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের সেপ্টেম্বরে, ‘উফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে। যেখানে তার সঙ্গে রয়েছেন সোহম শাহ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!