ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি খোয়ালেন উপস্থাপিকা

লাইভ সম্প্রচারে ভুল তথ্য প্রচার করে চাকরি হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা। বিশ^কাপ চলাকালে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত না করেই ঘোষণা দেওয়ার পরই শুরু হয় তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত নিজের চাকরি থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে। ঘটনাটি ঘটে আর্জেন্টিনার একটি টিভি শো চলাকালে। বিশ^কাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলার সময় মাঠে মেসিকে আবেগঘন অবস্থায় দেখা যাওয়ার পর দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। সেই সময় লাইভে পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে এই তথ্য দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচারের দায় নিয়ে উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রকাশ্যে ক্ষমা চান ফ্লোরেনসিয়া পেনা। যদিও তিনি জানান, সম্প্রচারের সময় প্রযোজনা টিমের তথ্যের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন। এরপর ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে নেন তিনি। কিন্ত এতেও সমালোচনার রেশ কমেনি। শেষ পর্যন্ত বিতর্কের জেরে লুজু টিভি থেকে সরে দাঁড়ান এই উপস্থাপিকা। চ্যানেল কর্তৃপক্ষও জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রচার করা তাদের নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে চাকরি ছেড়ে ফ্লোরেনসিয়া পেনা বলেন, ‘মেসি পরিবার যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কষ্টের কারণ হয়ে উঠতে পেরে আমি গভীরভাবে লজ্জিত। তবুও, এই ভুলের অংশ হওয়ার দায় আমি স্বীকার করছি। লুজু টিভি থেকে পদত্যাগ করছি।’ আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার দিনে মাঠেই গোল করে কেঁদে বসেন লিওনেল মেসি। এই ঘটনায় নিয়ে বিশ^জুড়ে শুরু হয় নানান আলোচনা। যদিও মেসি পরে জানান, কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এরপরই তার বাবার অসুস্থতার খবর সামনে আসে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!