সারাদেশ

মাদারগঞ্জে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুই মাদক কারবারিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকার মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও বাংলা বাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সুজন মিয়া (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার চরপাকেরদহ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!