সারাদেশ

ইসলামপুরে মাদক কারবারির অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক কারবারির অভিযোগে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: জোবায়ের এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের ছেলে মো: সজিব মিয়া(২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থলে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ১শ’ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: জোবায়ের জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!