শফিক জামান লেবুর মতো মর্যাদাশীল-মানসম্পন্ন সাংবাদিক আর পাওয়া যাবেনা: শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন-এমপি
গভীর শ্রদ্ধায় প্রয়াত সাংবাদিক শফিক জামান লেবুকে স্মরণ:

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি, এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শফিক জামান লেবুর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

এ সময় আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকালের সাংবাদিক মুকুল রানা, টিআইবির এরিয়া কো-অডিনেটর আরিফ হোসেন, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শ্রভ্র মেহেদী, এস.এ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, চ্যানেল ওয়ান ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, মাই টিভির শামীম আলম, এখন টিভি ও যায়যায়দিনের জুয়েল রানা, দৈনিক জনতার এস.কে সোহেল, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, বাংলাদেশ বুলেটিনের লিয়াকত হোসেন লায়ন, বাংলাটুডে২৪ ডটকমের সম্পাদক হাফিজুর রহমান, একুশে টিভি ও দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, আমার দেশের খাদেমুল ইসলাম, জামালপুর নিউজ২৪ ডটকমের সোহেল রহমান রিপন প্রমুখ।

স্মারণ সভায় প্রধান অতিথি জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, যার লেখনিতে মাধুর্যতা ছিলো, মার্যিত ছিলো, গভীরতা ছিলো এবং সাহসিকতা ছিলো তার নাম শফিক জামান লেবু। এমন মর্যাদাশীল, মানসম্পন্ন সাংবাদিক শফিক জামান লেবু ছাড়া আর কেউ নেই, আর হবেও না। সংগত কারনেই আমরা যতোদিন আছি, ততোদিন গভীর শ্রদ্ধার সাথে সাংবাদিক শফিক জামান লেবু আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, সাংবাদিক শফিক জামান আপনাদের শিক্ষক হিসেবে কাজ করেছে, আর একজন শুভাকাঙ্খি ছিলো, তার অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমার রাজনৈতিক জীবনে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে।

তিনি আরো বলেন, সাংবাদিক শফিক জামান শুধু সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপন করেননি, তিনি মাতৃভক্তিতে দৃষ্টান্ত তৈরি করেছেন, আমারা সবাই হয়তো মা-বাবাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু শফিক জামান লেবু মাতৃ ভক্তিতে সাবইকে ছাড়িয়ে গেছেন, তার মা বেঁচে থাকতেও তিনি যেমন সেবা করেছেন, মৃত্যুর পরও আমরা দেখেছি প্রতি শুক্রবার তিনি মায়ের করবের পাশে গিয়ে বসে থাকতেন। প্রয়াত শফিজ জামান লেবুর সাংবাদিকতার সাহসিকতা, নিষ্ঠা এবং মর্যাদা আগামীদিনে সকল সাংবাদিকদের মধ্যে দেখতে চাই।
প্রয়াত শফিক জামান লেবুর স্মৃতিচারণ শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ১২ এপ্রিল সাংবাদিক শফিক জামান লেবু হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কর্মজীবনে শফিক জামান লেবু পল্লীকন্ঠ, দৈনিক পত্রিকা, ভোরের কাগজের আঞ্চলিক প্রতিনিধি, আমার দেশ, যায়যায়দিন, একুশে টিভি এবং মৃত্যুকালে এনটিভির স্টাফ করসপনডেন্ট এবং বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও জামালপুর প্রেসক্লাবের সভাপতি এবং মৃত্যুকালে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।




