সারাদেশরাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। রবিবার বিকালে শহরের পিটিআই গেইট এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান, এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান । পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন| এ সময় গণভোটের রায় বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তা না হলে বৃহত্তম আন্দোলনে যাওয়ার কথা বলেন বক্তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!