সারাদেশ
জামালপুরে ধর্ষণ মামলার রায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার মো: গাজী রহমানের ছেলে মো: ইউনুছ আলী ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে একই এলাকার ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করলে ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করা হয়।




