সারাদেশ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাহ হোসেন (৫০) মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং নিহত অপরজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
পুলিশের জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সিএনজিটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিলো। স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুই জন ব্যাক্তিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত রবিন চৌধুরী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরহদ গ্রামে।
আহত রবিন চৌধুরী জানান, পেছন থেকে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ ছয় জন আহত হয়। আমাকে ও গুরুত্বর আহত দুই জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। পরে ওই দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, আমার চাচা প্রবাসী ছিলো। তিনি ময়মনসিংহে তার বড় ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাজনের সাথে দেখা করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। একজনের পরিচয় জানা গেলেও অজ্ঞাত ব্যাক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!