প্রধান খবররাজনীতিসারাদেশ

যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই বিএনপি সরকার, যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে? আমরা মনে করি, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, স্পষ্ট প্রমাণ রয়েছে যে সে দুর্নীতিবাজ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে এনসিপির উওরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান,  হিফজুল বারী বকুল, এনসিপি জামালপুরের সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!