সারাদেশ

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০২৬ সালের এসএসসিতে  জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী,পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন,  জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে, আগামীতে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে, ছাত্রীদের নীতি ও নৈতিকতা  নিয়ে মানবিক মানুষ হয়ে,  দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়.।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!