সারাদেশ

মাকে মারধর, ছেলের গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে ঘোরালেন চেয়ারম্যান

বৃদ্ধ মা সেহরিতে খাওয়ার সময় ছেলের ঘরে রান্না করা একটু ছাগলের মাংস খেতে চেয়েছিলেন। ছেলে (৩৬) মাংস না দিয়ে উল্টো মাকে মারধর করেন। মা ভোরেই কাঁদতে কাঁদতে বিচার নিয়ে হাজির হন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান অভিযুক্ত ছেলেকে গ্রাম পুলিশ দিয়ে ধরে আনেন। পরে ইউনিয়ন পরিষদে প্রকাশ্য সালিশে ছেলের গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে স্থানীয় বাজারে ঘোরানো হয়। এই সংক্রান্ত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। গত রোববার ঘটনাটি ঘটে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের একটি গ্রামে। ওই ঘটনায় সকালে ছাতারপাইয়া বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সালিশ করেন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। ভিডিওতে চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত লোকজনের উদ্দেশে আরও বলতে শোনা যায়, এ রকম কোনো ব্যক্তি যদি মাকে ভাত না দেয়, মারধর করে তাহলে বিচার নিয়ে আমাদের কাছে আসবেন, কোনো জেল-জুলুমের দরকার নাই। বিচার আমরা করবো। চেয়ারম্যান আবদুর রহমান বলেন, বৃদ্ধ মা ছেলের ঘরে ছাগলের মাংস রান্না হয়েছে শুনে গত শনিবার ভোরে সেহরি খাওয়ার সময় এক টুকরো মাংস চেয়েছিলেন। ছেলে মাংস তো দেয়নি, উল্টো মাকে মারধর করেছে। লাথির পর লাথি দিয়েছেন। ভোরে বাড়িতে এসে ঘটনাটি জানান ওই নারী। এরপর গত রোববার সকালে গ্রামপুলিশ পাঠিয়ে ধরে এনে বিচারের ব্যবস্থা করেছি। মাকে মারধরের অভিযোগে ছেলেকে ধরে এনে সালিশে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ঘটনা শুনেছেন উল্লেখ করেন সেনবাগ থানার ওসি আবুল বাশার। তিনি বলেন, গ্রাম্য সালিশে আদালত করার তার অধিকার আছে। কিন্তু এ ধরনের বিচারব্যবস্থার কথা আগে তিনি শুনিনি। বিষয়টি দৃষ্টিকটু।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!