জাতীয়প্রধান খবর

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১০ দিন এই বন্দর দিয়ে সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ থেকে পুনরায় এ বন্দর দিয়ে পণ্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী গতকাল সোমবার দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সংক্রান্ত সিদ্ধান্ত উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ সুপার, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, ভারত হিলি কাস্টমস, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ, সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষসহ উভয় দেশের পরিবহন ও শ্রমিক সংগঠনগুলোকে দেওয়া হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হাসান বলেন, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৮ মার্চ থেকে যথারীতি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের মধ্যে পাসপোর্ট ধারি যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর পুলিশ কর্মকর্তা এসআই ফরিদুর রহমান জানান, স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। হিলি স্থল শুল্ক স্টেশনের কাস্টম বিভাগের উদ্ভিদ নীরোদ কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, ছুটির সময়ে কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!