সারাদেশ

বিদেশে চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
বিদেশে চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, বিদেশে নিয়ে হয়রানি, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের আশঙ্কায় জামালপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তাদের পরিবার।
আজ দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগীদের পরিবার। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাহাউদ্দীন খান, সালাউদ্দিন, মিলন সরকার, ভুক্তভোগীর মা আকলিমা, নার্গিস বেগম প্রমুখ। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সৌদি আরবে অবস্থানরত শেখ ফরিদ দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি ও ব্যবসার সুযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বা ব্যবসার সুযোগ না দিয়ে অনেককে নানা ধরনের হয়রানির মুখে ফেলেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, কেউ কেউ জমি বিক্রি করে, আবার কেউ ধার-দেনা করে বিদেশে যাওয়ার আশায় টাকা দিয়েছেন। কিন্তু বিদেশে নিয়ে চাকরি না দিয়ে অমানবিক পরিবেশে রাখা, কাজ করিয়ে বেতন না দেয়া, বিদেশে নেওয়ার পর তাদেরকে নির্ধারিত কাজ না দিয়ে অন্যত্র কাজ করতে বাধ্য করা হয়।

এমনকি প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন, ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে। কেউ কেউ দেশে ফিরে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যেই এই প্রতারক শেখ ফরিদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!